Thursday, November 3, 2011

জীবনের লক্ষ্য

স্যার : তুমি বড় হয়ে কী করবে?
ছাত্র : বিয়ে।
স্যার : আমি বোঝাতে চাইছি, বড় হয়ে তুমি কী হবে?
ছাত্র : জামাই।
স্যার : আরে আমি বলতে চাইছি, তুমি বড় হয়ে কী পেতে চাও?
ছাত্র : বউ।
স্যার : গাধা, তুমি বড় হয়ে মা- বাবার জন্য কী করবে?
ছাত্র : বউ নিয়ে আসব।
স্যার : গর্দভ, তোমার মা-বাবা তোমার কাছে কী চায়?
ছাত্র : নাতি-নাতনি।
স্যার : ইয়া খোদা!...তোমার জীবনের লক্ষ্য কী?
ছাত্র : বিয়ে।
স্যার অজ্ঞান...।



Caution

জাপানে পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণের কারণে বাংলাদেশে এসিড বৃষ্টি হতে পারে- এমন গুজবে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জনমনে বিভ্রান্তি তৈরি হয়। অনেক অভিভাবক ছেলেমেয়েদের স্কুলে পাঠানো নিয়ে আতঙ্কে ভুগতে থাকেন। দুপুরের পর রাজধানীর রাস্তাঘাট অনেকটা ফাঁকা হয়ে যায়।
আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত পূর্বাভাস কর্মকর্তা আব্দুর রহমান এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফুকুশিমায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪০ কিলোমিটারের মধ্যে এসিড বৃষ্টি হতে পারে। বাংলাদেশ জাপান থেকে ছয় হাজার কিলোমিটার দূরে। ফলে এখানে এসিড বৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নেই।"
এসিড বৃষ্টির গুজবে কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এই আবহাওয়াবিদ।
মঙ্গলবার সকালে ব্রিটিশ হাইকমিশনের নাম দিয়ে মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে রাজধানীতে
এসিড বৃষ্টির এই গুজব ছড়ানো হয়।
এসএমএসে বলা হয়, বাংলাদেশে বুধ অথবা বৃহস্পতিবার এসিড বৃষ্টি হতে পারে। এই সময়ে বাইরে বের হলে অবশ্যই 'রেইন প্রটেক্টর' নিয়ে বের হতে হবে। এসিড বৃষ্টিতে ভিজলে চামড়া ও চুল পুড়ে যেতে পারে। এছাড়া ক্যান্সার হতে পারে।

From: Shariful Islam

মায়াবী

পতঙ্গ আমি, বার বার পরি আগুনের প্রেমে...
দৃষ্টি জুড়ে তপ্ত বর্ণালী শিখা,
কি ভয়ংকর সুন্দর !
আমি ছুটে যাই তাঁর মায়াবী ডাকে...
আগুনের দহনে ফিরে পাই নতুন জীবন,
দগ্ধ হৃদয়ের স্পন্দনে থেকে যায় তাঁর উষ্ণতা।


From: Jahirul Islam

কাপুরুষের ভালবাসা

তোকে এতো ভালো লাগে কেন ?
বারবার শুধু চোখ পরে যায়
চোখের যদি থাকতো নাটাই,
রাখতাম বেধেঁ ঐ চোখ দুটি কে
যেন তোকে দেখতে না পাই।
যতোবার দেখছি পাগল হচ্ছি
তোর রূপের নেশায়।
চুরি চুরি করে দেখছে এই দুই চোখ
তোকে সবো‌‍ক্ষণ,
চোখের তৃষ্ণা সে যে কি নেশা
যদি জানতি তবে বুঝতি
আমার উচাটন।
আমার অন্তর আত্নার সমস্ত ভালবাসা দিয়ে
তোকে করিতাম যতন,
যদি হতিস আমার সকাল,দুপুর,সন্ধাবেলা,
আর আমার ‍‍সপ্নের পাদ্মকানন।
ভালবাসি তোকে এ কথা বলার সাহস
কভু ছিলো নাকো আমার বুকে,
তবুও নিরব কবি আমি শেষ কথা বলে যাই
ভালবাসার সমস্ত আবেগ দিয়ে চেয়েছিলাম
জীবন সঙ্গী করতে তোমায়।
তুই আজ আন্য কারো,আমিও আর আমার নাই
তবুও বুকের মাজে শূণ্যতা কাজ করে,
যদি বলতে পারতাম
ভালবাসি তোমায়…।

From: অন্য সময়

স্বাধীনতা ০ থেকে ২৩

স্বাধীনতা তোমায় আমি দেখেছি
নবজাতকের প্রথম আত্তচিৎকার এর ঘোষনায়,
আমি স্বাধীন বাংলাদেশ এর নাগরিক।

স্বাধীনতা তোমায় আমি খুঁজে পেয়েছি
গুটি গুটি পায়ে হাঁটতে শেখা শিশুর,
সাফল্যের হাসির প্রেরনায়।

স্বাধীনতা তোমায় আমি দেখিছি
কৈশৌর এর সেই দুরন্ত দিনগুলিতে,
বাঁধা না মানা ক্লান্তিহীন উচ্ছ্বাসে।

স্বাধীনতা তোমায় আমি খুঁজে পেয়েছি
বিশ্ববিদ্যালযের রঙ্গিন দিন গুলিতে,
ফাগুনে ফাল্গুনে আর বৈশাখী উৎসবের আবেদনে।

স্বাধীনতা তোমায় আমি দেঁখিছি
প্রেমি্কা্র অতৃপ্ত চোখে,আবেদন ময়ী কন্ঠে
কাছে আসবো ভালবাসবো বলে।

From: অন্য সময়

রাজকণ্যা

কতোটুকু ভালবাসলে তুমি আমায় পাগল বলবে ?
কতদিন তোমার পানে চেয়ে থাকলে
তুমি আমায় তৃষ্ণার্ত বলবে ?             
কত অনন্ত সময় তোমার পিছু পিছু ঘুরলে
তোমার বিরক্তির অবসান হবে ?
পৃথিবীর কতো ফুল তোমায় এনে দিলে বলবে
তুমি এতো পাগল কেন ?
কতোবার চাঁদ এর সাথে তুলনা করলে
তুমি একটি বার লজ্জা পাবে ?
কতো সমুদ্রের ঢেউ আর
কতো সহস্র নদীর স্রোত এর সাথে তুলনা করলে
ধ্বনিত হবে তোমার জলতরঙ্গ হাসি ?
রাজকন্যা,
শুধু একবার বলো
কতো বীর এর সাথে খোলা ময়দানে যুদ্ধ করতে হবে
তোমায় জয় করবার জন্য ?
কতো সমুদ্র পাড়ি দিলে পাওয়া যাবে
তোমার সেই কাঙ্ক্ষিত নীল পদ্মমনি ?
রাজকন্যা,
শুধু একবার বলো,
কতোবার ভালবাসি বলতে হবে
শুধু একবার ভালোবাসা শব্দটি শোনার জন্য ?

From: অন্য সময়

ভালোবাসার রঙ্গিন দিনগুলি

ভালবাসি যারে তার হতে কি দূরে
কি এক অদ্ভুত অনুভুতি আজ সর্বক্ষণ
আমার মাঝে খেলা করে !
অতি প্রিয় কোন এক সুর
অজানাতেই ডেঁকে ওঠে
হঠাৎ আনমনে,
আমি কথা বলি তার সাথে।
এই রকম অনেক অদ্ভুত অনূভবে
তুমি রাঙ্গিইয়ে দিয়েছো আমার জীবন,
তোমার আমার রঙ্গিন দিনগুলি বিনির্মান এর স্বপ্নে
কেটে যায় আমার সর্বক্ষণ।

ভালবাসি যারে তার হতে কি দূরে
মনের গভীর আঙ্গিনায় তোমায় এঁকে নিয়েছি
অতীব যতন করে।
লজ্জায় আনত চোখ,মুখের শোভা,
তোমার হাসি আর ভালোবাসার নিচু স্বরে কথা।
যত দূরে থাকি আমি
পাশাপাশি আছি তোমার সারাক্ষন,
কারন আমার অন্তর জানে
আমার চিন্তাই তুমি ও বিভোর সর্বক্ষণ
ধন্যবাদ ইশ্বর তোমায় এই প্রেম উপহারে
জান্নাতের সকল সুখ খুজে পেয়ছি আমি,
প্রেমিকার ভালোবাসার আদরে।

From:  অন্য সময়

Hello!!!

Don't read this!!!
Or
You will be kissed on the nearest Friday by the person You love the most.
Ok!
So you have already started to read this. Don't stop now. You have to follow the following instructions.
Or
Else you will have every bad luck.


1. Say your name 10 times.
2. Say your mom's name 5 times.
3. Say your crush name 3 times.
4. After that send this to 5 other quizzes and then press f6, Your crush name will appear in big letters on your screen


From: Joy Hossain

Change gmail background.

গুগলের ওয়েবভিত্তিক ই-মেইলআদান-প্রদানের সেবা জিমেইল জিমেইলে থিম ব্যবহারের সুবিধা অনেক আগেই ছিল, সঙ্গে ছিল নিজস্ব থিম ব্যবহারের সুবিধা। সম্প্র্রতি নিজস্ব থিমে নিজস্ব ছবি রাখার সুযোগ দেওয়া হয়েছে।ফলে ব্যবহারকারীরা জিমেইলে নিজের পছন্দের ছবি ব্যবহার করতে পারবে।
এ জন্য জিমেইলে ঢুকে Mail Settings-এ ক্লিক করুন। এবার Themes ট্যাবে ক্লিক করে নিচে Create your own theme-এ ক্লিক করুন, তাহলে পপআপ উইন্ডো চালু হবে। এবার মূল অংশে (ওপরে) ক্লিক করলে Main Background নামে একটি রঙের চার্ট আসবে, যার নিচে Background Image-এর Select-এ ক্লিক করলে একটি পপআপ উইন্ডো আসবে। এখানে পিকাসা অ্যালবাম থেকে ছবি পছন্দ করে অথবা কম্পিউটার থেকে JPG, GIF বা PNG ফরম্যাটের ছবি আপলোড করে সেট করুন। এভাবে ফুটারের ছবিও যুক্ত করতে পারেন। সব শেষে Save বাটনে ক্লিক করে দেখুন জিমেইলে ছবিটি দেখা যাচ্ছে.

From: Md Zahid Hasan

Crocodile composition (Jokes)

ক্লাস থ্রীর এক ছেলে প্রথম সাময়ীক পরীক্ষার সময় 'কুমির' রচনা শিখেছে। সমস্যা হল এর পর যে পরীক্ষাই আসুক সে ঘুরিয়ে ফিরিয়ে সেই কুমিরের রচনাই লেখে। যেমন একবার রচনা এলো বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য। তো সে লিখলো- বাবা মা আমাদের জন্ম দেয়। তারা আমাদের লালন পালন করে। কুমিররাও তাই করে। জেনে রাখা ভালো যে, কুমির একটি সরিসৃপ প্রানী। এটি জলে বসবাস করে। এর চোখ গোল গোল। কুমিরের পিঠ খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা...দশ পৃষ্ঠা শেষ।
এরপরের পরীক্ষায় রচনা এলো আমার প্রিয় শিক্ষক। সে লিখল- আমার প্রিয় শিক্ষক এর নাম মোহাম্মদ আসাদ। তার চোখ গুলো গোলগোল। কুমিরেরও চোখ গোল গোল। জেনে রাখা ভালো যে কুমির একটি সরিসৃপ প্রানী। এটি জলে বসবাস করে। কুমিরের পিঠ খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা...দশ পৃষ্ঠা শেষ।
শিক্ষক দেখলেন এতো ভারী বিপদ। শেষে তিনি অনেক ভেবে চিন্তে রচনার বিষয় ঠিক করলেন পলাশীর যুদ্ধ। লেখ ব্যাটা, এই বার দেখি কি করে তুই কুমিরের রচনা লিখিস।
তো ছাত্র লিখলো- ১৮৫৭ সালে পলাশীর প্রান্তরে ইংরেজ এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে নবাব সিরজুদ্দৌলা তার সেনাপতি মীরজাফর এর উপর ভরসা করে খাল কেটে কুমির এনেছিলেন।জেনে রাখা ভালো যে, কুমির একটি সরিসৃপ প্রানী। এটি জলে বসবাস করে। এর চোখ গোল গোল। কুমিরের পিঠ খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা...দশ পৃষ্ঠা শেষ!

From: Md Zahid Hasan

Bet fun (Jokes)

ট্রেন আস্তে আস্তে চলতে শুরু করলে একজন গ্রাম্য লোক লাফিয়ে তাতে উঠে পড়ল। উঠে দেখল কামরাটা প্রথম শ্রেণীর। সাহেবি পোশাক পরা এক ভদ্রলোক কামরার একমাত্র যাত্রী। গ্রাম্য লোকটি বলল, পরের স্টেশনেই আমি নেমে যাব, স্যার।
: এত কুন্ঠিত হচ্ছ কেন তুমি। এস গল্প করা যাক।
: আমি কিই-বা জানি আর কিই বা-বুঝি। জানি শুধু কয়েকটা ধাঁধা।
: তা হলে এস একটা বাজি হয়ে যাক। তুমি ধাঁধা বলবে আমি উত্তর দেব, তারপর আমি একটা বলল, তুমি উত্তর দিবে। তুমি অশিক্ষিত, তাই তুমি জবাব দিতে না পারলে আমাকে পাঁচ টাকা দেবে আর আমি না পারলে দেব দশ টাকা।
: ঠিক আছে স্যার, একদান খেলে দেখা যাক। বলুন তো স্যার, কোন প্রাণীর তিনটি পা আছে এবং আকাশে উড়তে পারে?
সাহেব লোকটাকে দশ টাকা দিয়ে বললেন, পারছি না। তুমি বল তে কোন প্রানী। লোকটা সাহেবের দেওয়া দশ টাকা পাঁচ টাকা ফিরিয়ে দিয়ে বলল, আমিও পারি না, স্যার।


From: Md Zahid Hasan

Start PC without power button

সাধারণত কম্পিউটারের সুইচ চেপে কমিপউটার চালু করি। কিন্তু অনেক সময় দেখা যায় পাওয়ার বাটনে কোনো সমস্যা থাকলে কম্পিউটার চালু করতে অনেক কষ্ট হয়। আমরা ইচ্ছা করলে CPU-এর পাওয়ার বাটন না চেপে মাউসে ডবল ক্লিক করেই কম্পিউটার চালু করতে পারি। এর জন্য প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় কিবোর্ড থেকে Del কি চেপে Bios-এ প্রবেশ করুন। তারপর Power Management Setup নির্বাচন করে Enter চাপুন। এখন Power On my Mouse নির্বাচন করে Enter দিন। Double Click নির্বাচন করে সেভ (F10) করে বেরিয়ে আসুন। এখন মাউসে ডবল ক্লিক করেই কম্পিউটার চালু করতে পারবেন। এই পদ্ধতিটি গিগাবাইট মাদারবোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য মাদার বোর্ডেও এই পদ্ধতি পাওয়া যেতে পারে।

From: Md Zahid Hasan

Meaning of EID

Do you know what is the meaning of EID ?
Eid is the combination of 3 meaningful words
E - Embrace with open heart
I - Inspire with impressive attitude
D - Distribute pleasure to all
From: Share