Thursday, November 3, 2011

Bet fun (Jokes)

ট্রেন আস্তে আস্তে চলতে শুরু করলে একজন গ্রাম্য লোক লাফিয়ে তাতে উঠে পড়ল। উঠে দেখল কামরাটা প্রথম শ্রেণীর। সাহেবি পোশাক পরা এক ভদ্রলোক কামরার একমাত্র যাত্রী। গ্রাম্য লোকটি বলল, পরের স্টেশনেই আমি নেমে যাব, স্যার।
: এত কুন্ঠিত হচ্ছ কেন তুমি। এস গল্প করা যাক।
: আমি কিই-বা জানি আর কিই বা-বুঝি। জানি শুধু কয়েকটা ধাঁধা।
: তা হলে এস একটা বাজি হয়ে যাক। তুমি ধাঁধা বলবে আমি উত্তর দেব, তারপর আমি একটা বলল, তুমি উত্তর দিবে। তুমি অশিক্ষিত, তাই তুমি জবাব দিতে না পারলে আমাকে পাঁচ টাকা দেবে আর আমি না পারলে দেব দশ টাকা।
: ঠিক আছে স্যার, একদান খেলে দেখা যাক। বলুন তো স্যার, কোন প্রাণীর তিনটি পা আছে এবং আকাশে উড়তে পারে?
সাহেব লোকটাকে দশ টাকা দিয়ে বললেন, পারছি না। তুমি বল তে কোন প্রানী। লোকটা সাহেবের দেওয়া দশ টাকা পাঁচ টাকা ফিরিয়ে দিয়ে বলল, আমিও পারি না, স্যার।


From: Md Zahid Hasan

No comments:

Post a Comment

Comment of this content!