Tuesday, November 29, 2011

Practice tips 03

টিপস ০3:
Logical Condition handle: লজিকাল কন্ডিশন হ্যান্ডেল করার জন্য আমাদের আগে অপারেটর সমন্ধে ভাল ধারনা থাকতে হবে। C/C++ এ অনেক অপারেটর আছে। Click Operator. কন্ডিশন এর জন্য if else অনেকটা প্রয়োজনীয়। এটির উপরও ভাল ধারনা থাকতে হবে।
Example:
# include<stdio.h>
int main()
{
    int num;
    scanf("%d",&num);
    if(num>0)
    printf("Number is greater than 0");
    else
    printf("Number is not greater than 0");
return 0;
}

লাইব্রেরি ফাংশনগুলোও কিন্তু ভালভাবে আয়াত্ত করতে হবে। Click Library functions.
Next tips>>> 

Practice tips 01

Hello Everybody! Welcome to our internal University programming contest practice......
টিপস ০১:

প্রোগ্রামিং contest এ যে সকল বিষয় অতি প্রয়োজনীয় তার কিছুটা আমি শেয়ার করছি।
সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলো হলঃ
                ১) Loop (for,while,do while).
                2) logical Condition handle.
                3) User defined function.
                4) Structure.
                5) Array.
                6) Variables.
                7) Funtion handle.
                8) Debugging.
ইত্যাদি বিষয়গুলো সমন্ধে ভাল ধারনা থাকা।
Pointer সাধারারনত কম Use হয়। অনেক বড়বড় প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটির ব্যবহার হয়। তাই আপাতত Pointer নিয়ে Practice করার দরকার নাই।

Loop: Loop সাধারনত একই কাজ বারবার করার জন্য ব্যবহার হয়। প্রোগ্রামিং এর Test case handle করার জন্য Loop এর বিকল্প নাই।

Example:
# include<stdio.h>

int main()

{

int test,num,i,total=0;

printf("How time do you want to input: ");

scanf("%d",&test);

for(i=1;i<=test;i++)

   {

   printf("Test case %d: ",i);

   scanf("%d",&num);

   total=total+num;

   printf("Total at %d case is: %d\n",i,total);

   }

return 0;

}

এই কাজটি while বা do while loop দিয়েও করা যায়।


Next tips>>>

Practice tips 02

টিপস ০2:
এই কাজটি while বা do while loop দিয়েও করা যায়। নিচে এদের general form দেওয়া হল।
#General form of “for” loop:
        for(initialization;condition;increment_or_decrement)
#General form of “while” loop:
        initialization;
        while(condition)
        {
        Incriment or decriment;
        }
#General form of “do while” loop:
        initialization;
        do
          {
          Incriment or decriment;
          }
        while(condition);



Next tips>>>

Saturday, November 26, 2011

বদলে যাও বদলে দাও মিছিলে স্বাগত

সমস্যা আছে, মানে সমাধানও আছে। এটাই তো জগতের নিয়ম। মেঘের আড়ালে আছে সূর্য। আমাদের চারপাশে অনেক সমস্যা। তার মানে প্রতিটা সমস্যার সমাধানও আছে। সমস্যার সঙ্গে বসবাস করতে করতে আমরা যেন ভুলে যাই যে সমস্যাটা শেষ কথা নয়, সমাধানটাই আসল।
সমাধান তো আপনা-আপনিই হবে না। তার জন্যে দরকার উদ্যোগ। কিন্তু আমাদের সবার মধ্যেই একটা প্রবণতা গড়ে উঠছে, আমরা সমস্যার সমাধান না খুঁজে সমস্যার সঙ্গে মানিয়ে চলতে অভ্যস্ত হয়ে পড়েছি। আমাদের অনেকেরই মনোভাব: কী দরকার ঝামেলায় গিয়ে। যেন আমরা বেছে নিয়েছি উটপাখির জীবন। উটপাখি নাকি ঝড় এলে বালুতে মুখ গুঁজে থাকে। যেন কিছুই ঘটছে না। আমরাও যেন সেই রকম। কোনো প্রতিকূল পরিস্থিতি দেখলেই পাশ কাটিয়ে যাই, মাথা গোঁজার জন্যে খুঁজতে থাকি বালুর স্তূপ। এভাবে মাথা নিচু করে বেঁচে থাকা আর কতদিন?
কিন্তু একা একা সমস্যার সমাধান সম্ভবও নয়। অনেকে মিলে ভাবলে, সমাধানের উপায় খুঁজলে, উদ্যোগী হলে, চেষ্টা করলে সমস্যার সমাধান সম্ভব। সে জন্যে সবার আগে দরকার নিজেকে বদলানো। তারপর একসঙ্গে আওয়াজ তোলা, মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করা। এই ক্ষেত্রে তরুণেরাই সবচেয়ে কার্যকর সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
বদলে যাওয়া আর বদলে দেওয়ার অঙ্গীকার নিয়ে প্রথম আলো সব সময়ই সোচ্চার। এবার সময়ের প্রয়োজনে আমরা নিতে চাইছি আরেকটি প্রয়াস। এগিয়ে যেতে চাইছি আরেকটা ধাপ। এমন একটা জায়গা তৈরি করতে চাইছি, যেখানে দেশ ও সমাজের কল্যাণের জন্য কথা হবে, সমস্যা নিয়ে আলোচনা হবে, কিন্তু কথা আর আলোচনাতেই সবকিছু ফুরিয়ে যাবে না, চেষ্টা থাকবে সমস্যার সমাধানে পৌঁছানোর। যেখানে শুধু কথা হবে না, কাজও হবে।
সময়ের দাবি মেটাতেই প্রথম আলোর নতুন প্রয়াস—বদলে যাও বদলে দাও মিছিল। সমস্যা দেখে উটপাখির মতো বালুতে মুখ না গুঁজে মাথা উঁচু করে বেঁচে থাকার আওয়াজ উঠবে যে মিছিলে।
বদলে দেওয়ার মিছিলে আসুন যোগ দিই সবাই। মাথা তুলি, আওয়াজ ওঠাই। অনলাইনে, কাজের ক্ষেত্রে, ঘরে ঘরে, শিক্ষাপ্রতিষ্ঠানে, পাড়ায়-মহল্লায় সর্বত্র। নিজেকে বদলাব ইতিবাচকভাবে, সমাজটাকে বদলে নেব আলোর পথে, এই হলো আমাদের অঙ্গীকার। সবাই মিলে চেষ্টা করলে কোনো সমস্যাই সমস্যা হয়ে থাকবে না, সমাধান আসবেই।
বদলে যাও বদলে দাও মিছিলে আপনাকে স্বাগত। www.bodlejaobodledao.com এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনিও যোগ দিন বদলে যাওয়া আর বদলে দেওয়ার অভিযাত্রায়। কথা বলুন, সমাধানের পথ খোঁজার প্রক্রিয়ায় অংশ নিন। আসুন সবাই মিলে নেমে পড়ি সমস্যার সমাধানে।
 

From: মতিউর রহমান: প্রকাশক ও সম্পাদক, প্রথম আলো

Friday, November 25, 2011

একটি সুসংবাদ ও একটি দুঃসংবাদ

চিকিৎসক ও রোগীর মধ্যে কথা হচ্ছে—
রোগী: আচ্ছা, আমি হাসপাতালে কেন? কীভাবে এখানে এলাম?
চিকিৎসক: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে।
রোগী: কী ঘটেছিল?
চিকিৎসক: ওসব বাদ দেন। আপনার জন্য একটি সুসংবাদ ও একটি দুঃসংবাদ আছে। বলেন কোনটা আগে শুনতে চান?
রোগী: দুঃসংবাদটিই আগে শুনি।
চিকিৎসক: হুম্ম। দুর্ঘটনায় আপনার পা দুটিতে প্রচণ্ড আঘাত লেগেছিল। তাই আপনার দুটি পা-ই কেটে ফেলতে হয়েছে।
রোগী: হায়! আর সুসংবাদটি কী?
চিকিৎসক: সুসংবাদটি হলো, পাশের ওয়ার্ডের এক রোগী আপনার স্যান্ডেল জোড়া চড়া দামে কেনার প্রস্তাব দিয়েছেন। এই অফারে বেচবেন কি না, ভেবে দেখেন। কারণ, এ সুযোগ আর পাবেন না।

কোথায় গেল সে!

সেলুনে ব্যাপক ভিড়। ক্ষৌরকার জ্যাকোবের দম ফেলার সময় নেই। এমন সময় বাবরিচুলের এক আউলা-ঝাউলামতো লোক এসে বলল, ‘সবার চুল-দাড়ি কাটতে আর কতক্ষণ লাগবে তোমার?’
জ্যাকোব বসে থাকা সবাইকে দেখে বলল, ‘এই ধরো আর ঘণ্টা দুয়েকের মতো।
আচ্ছা ঠিক আছে, আমি না হয় দুই ঘণ্টা বাদেই আসি।বলে বাবরিচুলের সেই লোক বিদায় নিল তো নিল, সেদিন আর এলই না।
সপ্তাহ না ঘুরতে একই কাণ্ড। লোকটা এল, লম্বা লাইন দেখে কতক্ষণ লাগবে শুনে বিদায় নিল। এবং যথারীতি ফিরে এল না। এমন করে আরও দুবার বাবরিচুলের লোকটা মুখ দেখিয়েই বিদায়! তো শেষে লোকটার অমন সন্দেহজনক আচরণ দেখে পঞ্চম দিন তার পেছনে পিকো নামের এক ছেলেকে লাগিয়ে দিল জ্যাকোব, ‘যাও তো, দেখে এসো, ব্যাটা কই যায়, কী করে।ঘণ্টাখানেক বাদে পেছনে লাগানো সেই টিকটিকিটি এসে হাঁপাতে লাগল।বিষয়টা কী? কী দেখলে তুমি, কোথায় গেল সে?’
কী আর দেখব, তোমার বাড়িতে গেল সে!’ ‘কেন, আমার বাড়িতে কেন?’ পিকো ছেলেটা তখনো হাঁপাচ্ছিল, ‘কেন আবার, চুরি করতে!’

সব বাজিয়ে নিতে বলেছে!


গৃহকর্তাঃ (ঘুমের ঘোরে) কে ওখানে?
চোরঃ আমি হ্যাবলা চোর।
গৃহকর্তাঃ ওখানে কী করিস?
চোরঃ চুরি করছি।
গৃহকর্তাঃ চুরি করবি তো হারমোনিয়াম বাজাচ্ছিস কেন?
চোরঃ আমাদের সর্দার যা নেব সব বাজিয়ে (পরখ করে) নিতে বলেছে। তাই হারমোনিয়াম বাজিয়ে নিচ্ছি

বলদের মতো চারটা পা!

গোপালের তখন বয়স হয়েছে। চোখে ভালো দেখতে পারে না। রাজা কৃষ্ণচন্দ্র বললেন, কী গোপাল, গতকাল আসনি কেন?
—আজ্ঞে চোখে সমস্যা হয়েছে। সবকিছু দুটো দেখি। কাল এসেছিলাম। এসে দেখি দুটো দরবার। কোনটায় ঢুকব, ভাবতে ভাবতেই…।
—এ তো তোমার জন্য ভালোই হলো। তুমি বড়লোক হয়ে গেলে। আগে দেখতে তোমার একটা বলদ, এখন দেখবে দুটো বলদ।
—ঠিকই বলেছেন মহারাজ। আগে দেখতাম আপনার দুটো পা, এখন দেখছি চারটা পা…ঠিক আমার বলদের মতোই! 

গুলিস্তানের পকেটমার!

গুলিস্তানের পকেটমারদের সুনাম শুনে এক লোক গুলিস্তানে এল ব্যাপারটা দেখার জন্য। সে বুক পকেটে একটা একশ টাকার নোট নিয়ে সারা গুলিস্তানে ঘুরে বেড়াতে লাগল। সারা দিন কেটে গেল কিন্তু কোনো খবর নেই। পকেটের টাকা পকেটেই পড়ে রইল। সন্ধ্যায় একটা পান দোকান থেকে পান কিনতে কিনতে দোকানদারকে বলল, কই গুলিস্তানের পকেটমাররা নাকি দেশের সেরা কিন্তু তার তো কোনো পরিচয় পেলাম না। একটু দূরে দাঁড়ানো এক ছেলে তখন বলল, জাল নোট নিয়ে ঘুরে বেড়ালে কে আপনার পকেট মারবে?

দৌড় প্রতিযোগিতা!

একটা কাপ নিয়ে হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকল স্বামী। তাই দেখে তার স্ত্রী বলল, ‘একি! এত হাঁপাচ্ছ কেন? এই কাপটাই বা কোথায় পেলে?’
স্বামী: দৌড় প্রতিযোগিতায় দুজনকে হারিয়ে এটা পেলাম।
স্ত্রী: মাত্র তিনজন নিয়ে দৌড় প্রতিযোগিতা?
স্বামী: হ্যাঁ, প্রথমে আমি, তারপর পুলিশ আর সবার পেছনে এই কাপটার মালিক।

স্ত্রীকে ফেরত দিতে!

মিনিট দশেক তাড়া করে গতিবিধি লঙ্ঘন করা এক ড্রাইভারকে থামাল ট্রাফিক পুলিশ, বলল, আমি থামতে বলা সত্ত্বেও কেন আপনি থামেননি?
এক মুহূর্ত ভেবে নিয়ে ড্রাইভার বলল, আসলে হয়েছে কি,
গত সপ্তাহে আমার স্ত্রী এক ট্রাফিক পুলিশের সঙ্গে পালিয়ে গেছে।
তো আপনাকে আমার পেছনে ছুটতে দেখে মনে হলো, আমার স্ত্রীকে ফেরত দিতেই আপনি আমার পিছু নিয়েছেন।

Thursday, November 24, 2011

Operating with DOS shell!

DOS এ কাজ করতে হলে। আগে আমাদের DOS মোডে যেতে হবে। এর জন্য আমাদের Run menu তে যেতে হবে।
Process:
1)       Click “start” menu.
2)      Click “run”.
3)      Write “cmd” in the run command.
4)      Press “enter”.
এখন আপনি DOS window তে আছেন।
DOS mode এ আপনি কোন ফাইল বা ফোল্ডার open, move, copy, rename ইত্যাদি আরও অনেক কিছু করতে পারবেন।
DOS মোডের বিভিন্ন কমান্ড:
1)       For “tree”
Write “tree” in the command window.
2)      For “move”or “copy” file
ধরুন আপনার C drive এ একটি dj নামে mp3 ফাইল আছে।
যার এক্সটেনশন হল dj.mp3
এখন এই ফাইলটি আপনি অন্য কোন drive এ কপি বা মুভ করতে চান।
এজন্য:
মনেকরি dj.mp3 নামে ফাইলটি “c:\user\dj.mp3” address এ আছে।
;;;;;;;;;;;;Copy from C drive to D drive ;;;;;;;;;;;;;;;;
write “copy c:\\user\\dj.mp3 d:\\”
;;;;;;;;;;;;;Move from C drive to D drive ;;;;;;;;;;;;;;;
write “move c:\\user\\dj.mp3 d:\\”
এখানে আপনাকে \ এর জায়গায় \\ ব্যবহার করতে হবে।
;;;;;;;;;;;;;Open a file;;;;;;;;;;;;;;;;;
মনেকরি, “c:\user\dj.mp3” address এ আছে dj file টি আমরা ওপেন করব।
write “c:\\user\\dj.mp3”
Press “enter”.
আপনার ফাইল টি এবার ওপেন হল।



Program compilation!

প্রোগ্রাম রান করার আগে আমাদের প্রোগ্রাম কম্পাইল করতে হয়। প্রোগ্রামে কোন ভুলত্রুটি থাকলে তা Compile করার মাধ্যমে সংশোধন করা হয় প্রোগ্রাম Compile করা একটি অপরিহার্য বিষয় কেননা প্রোগ্রামে ভুল থাকলে তা কখনো Run হবে না Compiler প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিনের বোধগম্য ভাষায় পরিনত করে

Installation Turbo C/C++ 3.00:

1) Turbo c++ সফটওয়্যারটি open করুন।
2) সফটওয়্যারটি
open হলে Enter চাপুন।যে ড্রাইভটিতে (A,B,C,D...)Turbo c/c++ ইন্সটল করতে চান সেটি চাপুন। (Default হিসাবে A ড্রাইভ দেখতে পাবেন। C ড্রাইভে ইন্সটল করতে চাইলে C চাপুন।)
3) Enter
চাপুন।
4) Enter
চাপুন।
5) F9
চাপুন। (ইন্সটলেশন শুরু হল…)
6) ইন্সটলেশন
শেষ হলে কীবোর্ড এর যেকোনো কী চাপুন।
Terms & conditions পড়তে চাইলে Up/Down কী চাপুন। দেখতে না চাইলে Esc কী চাপুন।
7) নতুন
উইন্ডো এলে Close বাটন চাপুন।
এবার
আপনার ইন্সটলেশন প্রক্রিয়াটি শেষ হল।

Facebook Emotions!

You can sent some emotions when you are chatting with your facebook friends! Try it now...

Emotions!
                                                                             Symbols!
==================================================
Angel                                                                                      O:)
Chris                                                                                       :putnam:
Confuse                                                                                 o.O
Cry                                                                                          :'(
Curly lips                                                                               :3
Devil                                                                                       3:)
Frown                                                                                     :(
Gasp                                                                                       :O
Glasses                                                                                   8)
Grumpy                                                                                  >:(
Grin                                                                                        :D
Heart                                                                                      <3
Animated love                                         [[127868980561350]]
Kiki                                                                                         ^_^
Kiss                                                                                         :-*
Pacman                                                                                  :v
Penguin                                                                                <(")
Robot                                                                                     :|]
Smill                                                                                         :)
Squint                                                                                    -_-
Shrak                                                                                     (^^^)
Sunglasses                                                                              8|
Tongue                                                                                    :p
Unsure                                                                                      :/
Upset                                                                                       >:O
Wink                                                                                          ;)
42                                                                                            :42:

Note: You need one “Space” After typing this symbol.
Enjoy the facebook emotions!